শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদ ভাতার বিল সাবমিটের সময় জানাল মাউশি

শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদ ভাতার বিল সাবমিটের সময় জানাল মাউশি

সংগৃহীত ছবি

আগামী ১০ মে থেকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে ৪ লাখের বেশি শিক্ষক-কর্মচারীর মে মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার বিল সাবমিট শুরু হবে। রবিবার (৩ মে) সকালে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রগ্রামার মো. জহির উদ্দিন।

তিনি জানিয়েছেন, আগামী ১০ মে থেকে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং ঈদুল আজহার উৎসব ভাতার বিল সাবমিটের কার্যক্রম শুরু হবে। এটি চলবে ১৩ মে পর্যন্ত।

এর পর আর তথ্য সাবমিট করা যাবে না।

 

জানা গেছে, প্রতি মাসে প্রতিষ্ঠানপ্রধান শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করে সরকার। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরো স্বচ্ছ হচ্ছে।