কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
প্রতিকী ছবি
কুষ্টিয়ায় হাম উপসর্গে রাব্বি নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গেল চার মাসে নয় শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৪৭ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম রাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় গতকাল ওই শিশু মারা গেছেন।
চলতি বছরে হামে প্রাদুর্ভাব বাড়ার পর জেলায় এখন পর্যন্ত ১০২৪ জন হাম উপসর্গে জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ছাড়া পেয়েছে ৮৬৮ জন।