গোপালগঞ্জে বাসের চাপায় ভ্যানচালক নিহত

গোপালগঞ্জে বাসের চাপায় ভ্যানচালক নিহত

সংগৃহীত

গোপালগঞ্জের সদরে বাসের চাপায় ঝন্টু মোল্যা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ছয় জন।

সোমবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার গোপীনাথপুরে এ ঘটনা ঘটে। মৃত ভ্যানচালক একই এলাকার চরপাড়া গ্রামের আকুব্বর মোল্যার ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রোকনউজ্জামান জানান, ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস খুলনা যাচ্ছিল। বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে পৌঁছানোর পর ব্যাটারীচালিত ইজিবাইক ও অপর একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক ঝন্টু মোল্যা ঘটনাস্থলে নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা অপর ছয় যাত্রী আহত হন। 

পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে।