সাবেক এমপি বুবলী নতুন মামলায় গ্রেপ্তার
তামান্না নুসরাত বুবলী
রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশীদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম সাবেক এই এমপিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর দুপুরে তেজগাঁও থানাধীন আনন্দ সিনেমা হলের সামনে থেকে একটি মিছিল বের করা হয়, যেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিল, ককটেল বিস্ফোরণ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।