রাজবাড়ীতে দুই মাদকসেবীর কারাদণ্ড

রাজবাড়ীতে দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রতিকি ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক সেবনের দায়ে দুই জনকে ২১ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন তাদের কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ড প্রদান করা দুই ব্যক্তি হলেন- বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের সোলেমান মন্ডলের ছেলে রফিকুল মন্ডল ও দুলাল চন্দ্র চুর্নকারের ছেলে শুম্ভু কুমার চুর্ণকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার ভোরে জামালপুর ইউনিয়নের নলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যবৃন্দ। রফিকুল মন্ডল ও শুম্ভু চুর্নকারের দেহ তল্লাশি করে গাঁজাসহ আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের  কারাদন্ড প্রদান করা হয়।

বালিয়াকান্দি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, রফিকুল মন্ডল ও শুম্ভু চুর্নকারকে ২১ দিনের কারাদন্ড ও উভয়কে ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।