ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৭৪
ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- মামুন হাওলাদার (২৪), মো. ইব্রাহিম (২০), মো. গোলাম রাব্বি (২৪), মোছা. ছকিনা বেগম (৩০), মোছা. সাদিনা বেগম (৩৮), মো. আনোয়ার হোসেন (২৮), মোসা. সালমা ওরফে ছালমা বেগম (৪৬), মোছা. রাজিয়া বেগম (৩৫), মো. সেলিম গাজী (৩৮), মো. ফরিদুজ্জামান (৫০), রাজু (২৮), শাকিল হোসাইন (২২), মো. সেলিম মিয়া ওরফে সাগর (৪২), মো. সবুজ (২৩), মো. জাহিদ (২১), উইলিয়াম নিক্সন গমেজ ওরফে ভিকি (৩৩), মো. সাকিব হোসেন জাবের (২৪), মো. রেজাউল করিম রেজা (৫৫), মো. আকাশ (২৪), মো. রবি (৩০), মো. ওয়াসিম (২২), মো. ইলিয়াস হোসেন (২৬), মো. আমিনুল ইসলাম (৩৫), মো. জিল্লুর রহমান (৪২), মো. আব্দুর রাজ্জাক (৫৫), মো. রমজান (২০), মো. নয়ন (২২), মো. মুন্না (২৭), মো. ইমরান (২৬), মো. আনিছুর রহমান (৩৭), মো. সুমন, মো. সুমন, মো. সুমন, আক্তার (২৫), মো. আরিফ (২৬), কালু শহিদ (৩৮), মো. সুমন শেখ (২৩), মো. মাহাবুল (৩৭), মো. মাসুম (৩৫), মো. আব্বাস (২৪), মো. ফজলে রাব্বি (২৩), মো. কাউসার (২০), মো. মুরাদ (৪১), তারিক (১৮), মো, আশরাফ (২৮), মো. স্বপন (২৩), মো. রুবেল (১৮), আলমগীর হোসেন (৩৪), মো. সাহেব উদ্দীন (৩২), মো. মারুফ (১৯), মো. আবুল কালাম আজাদ (৫০), মো. মিলন (৩০), মো. মোস্তফা (৪০), খালেদ আহমেদ (৩৫), মোছা. ইয়াছমিন আক্তার (৩১), মো. রায়হান মিয়া (২৫), মো. আয়নুল ইসলাম (২৫), মো. মুন্না (২৪), মারুফ (২৪), আখি আক্তার, সানজিদা আক্তার (২০), সুমাইয়া রহমান (১৯), আল আমিন হোসেন শুভ (২৭), মেহেদী হাসান জুয়েল (২৮), মো. মাহিম (২৫), মো. তারেক (৩৫), মো. শাহিন (২৮), রিপন (৩৫), মো. রমজান (২৬), হোসাইন মোহাম্মদ (৩০), মো. রিয়াজ (২২), মো. রবিউল (২২) ও মো. মিলন মিয়া (২৪)।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রবিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন তেজগাঁও থানার ১৫ জন, শেরেবাংলা নগর থানার ১০ জন, হাতিরঝিল থানার নয়জন, আদাবর থানার নয়জন, মোহাম্মদপুর থানার ২১ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ১০ জন।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার নাসিরুদ্দিন।