মুগদায় বিভিন্ন অপরাধে জড়িত ১৭ অপরাধী গ্রেফতার

মুগদায় বিভিন্ন অপরাধে জড়িত ১৭ অপরাধী গ্রেফতার

প্রতিকি ছবি

রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার মুগদা থানাধীন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত এসব অপরাধীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. আবু রায়হান (২০), মো. তোতা (২০), মো. ইউসুফ ওরফে কালু (১৮), মো. বাধন (২৭), মো. আরাফ আহম্মেদ (২০), মো. আরিফ হোসেন (৩৮), মো. তয়ন মিয়া (২১), মো. ইয়াসিন (২৫), মো. শফিকুল (৩২), মো. সুমন (২২), মো. আকাশ (২২), জুয়েল (২০), রবিন (২৫), মো. জাকির (২২), মো. জুম্মন (২৭), মো. শাকিল (২৫) ও মো. আবু রায়হান (২২)।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।