চীনে ঢাবি শিক্ষার্থী ফয়সালের স্বর্ণজয়
সংগৃহীত
চীনে অনুষ্ঠিত ২০২৬ হাইনান তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে অসাধারণ সাফল্য অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল আহমেদ। বিশ্বের ১৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে তিনি স্বর্ণপদক জিতেছেন।
গত ২ মে চীনের সানায়য়াতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
শুধু স্বর্ণপদকই নয়, অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি টুর্নামেন্টের ‘সেরা খেলোয়াড়’ সম্মাননাও অর্জন করেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফয়সাল বলেন, “এটা আমার জন্য অনেক বড় অর্জন। দেশের জন্য কিছু করতে পারা, দেশের নাম উঁচুতে তুলে ধরা—এটাই আমার সবচেয়ে বড় গর্ব। সবার দোয়া থাকলে ভবিষ্যতেও দেশের জন্য আরও সাফল্য বয়ে আনতে চাই।”