রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৪ জন
প্রতিকি ছবি
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে তিনজন চাঁদাবাজসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মিরপুর থানার অধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে আজ বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. মোহাইমিনুল ইসলাম (৩০), মো. তৌফিক আজম (২১), রিফাত হোসেন (২২), নাঈম (১৯), আবু রায়হান (২৫), বিপ্লব হোসেন রমজান (২৩), সারোয়ার খান (১৯), মো. আকাশ (২০), সানজিদ হোসেন শান্ত (২১), মোজাহিদুল ইসলাম (৩৩), পারভেজ আহমেদ (২৯), শামীম ইসলাম (২৫), রুহুল আমিন (২৫), রাসেল (২০), বিপ্লব (২৬), মুন্না (১৮), হাসিবুল হাসান (১৮), জোহান (২০), নূরনবী (৩০), রাজন (৩৬), মো. শেখ হাসিব (২৩), মো. রবিন হোসেন (২৮), মো. সামিউল সিয়াম (২০), মো. ফুয়াদ (২৫), মো. রবিউল ইসলাম (২৭), মাতিন রানা (২৬), মো. শেখ আব্দুল আরাফ (২৬), শাফিন সাঈদ (২৩), বিল্লাল (২৬), মো. আদনান, মো. পারভেজ (৩০), অয়ন (২৪), সিয়াম আহম্মেদ (২০), জুবায়ের হাসান কাব্য (২১), অমিত সরকার (২৬), মো. নয়ন (৩২), মো. ইমতিয়াজ (১৯), আজমীর হোসাইন (২৬), মো. ইসমাইল হোসেন জীবন (১৮), মো. শাকিল (১৯), মো. আশরাফুল (১৯), মো. আলীউল ইসলাম, মো. নাসিফ ফুয়াদ (২৪), হৃদয় জয়ধর (২০), জুরান চাকমা (২৬), মো. সাব্বির আহমেদ (৩০), মো. টুলটুল (২৫), মো. জামাল (৩০), মো. সুজন (৩৮), মো. জিসান (২০), মিরাজ উজ জামান সরকার (২৮), মো. শামীম আহমেদ (৩৮), মো. জুয়েল আহমেদ প্রাপ্ত (১৮) ও মো. আলফারাবি ইসলাম (২০)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।