মুন্সীগঞ্জে চাষ করা গাঁজা গাছসহ যুবক আটক
প্রতিকি ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ছয়টি তাজা গাঁজা গাছসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম সাইফুল ইসলাম (৩৬)।
বুধবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাইফুল ইসলাম শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর এলাকার কাঞ্চন পাঠানের ছেলে।
জানা গেছে, শ্রীনগর থানার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর দক্ষিণপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার পুকুরপাড় হতে চাষাবাদকৃত ছয়টি তাজা গাঁজা গাছ (ওজন অনুমান ৬০০ গ্রাম) জব্দ করা হয়। পরে তাকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়।