নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন ডায়ালাইসিস সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন ডায়ালাইসিস সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের মক্কা ডায়ালাইসিস সেন্টার নামে একটি হাসপাতালকে লাইসেন্সবিহীন ও নির্ধারিত বিধি অমান্য করে সেবা কার্যক্রম পরিচালনার অভিযোগে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমান করা হয়।  

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা বলেন, আমাদের কাছে অভিযোগ ছিলো লাইসেন্সবিহীন ও নির্ধারিত বিধি অমান্য করে ডায়ালাইসিস সেন্টার পরিচালনা করছে। আমরা অভিযান পরিচালনা করে অভিযোগের প্রমাণ পাই।

সেই সাথে তাদের এক লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।