নেত্রকোনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, আটক তিন

নেত্রকোনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, আটক তিন

প্রতিকি ছবি

 

নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুইদিন পর ৬ বছরের শিশুর লাশ উদ্ধারের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটকদেরকে আজ বৃহস্পতিবার (০৭ মে) জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠানো হয়েছে।  

আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) হাফিজুল ইসলাম।  

আটকরা হলেন, হুগলি জসিউড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো. শামছু (৫২) ও ইসলাম উদ্দিনের ছেলে দুই সহোদর মো. কাবিল (২২) ও মো. হাবিল (১৭)।

এর আগে বুধবার (৬ এপ্রিল) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের সনুড়া জসিউড়া গ্রামে একটি ধানের ক্ষেতে মুখে গামছা বাধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।  

তারও আগে গত ৪ মে বিকালে শিশুটি নিখোঁজ হয়। পরে স্থানীয়সহ ফায়ার সার্ভিস এসে সম্ভ্যাব্য জলাশয়সহ পুুকুর-ডোবায় খুঁজে না পেয়ে ৫ মে থানায় নিখোঁজ ডায়েরি করে। শিশুটি ওই এলাকার কৃষক মো. আর্শাদ মিয়ার মেয়ে।

স্থানীয় একটি মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৪ মে) বিকেল ৪ টার দিকে বাড়ির পাশের শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় জান্নাতুল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ে তল্লাশি চালানো হয়।

পরদিন পরিবারের পক্ষ থেকে কলমাকান্দা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরদিন (৬ মে) বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয় কৃষক রহুল আমিন বাড়ির পাশের একটি ধানক্ষেতের আইলে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম জানান, শিশুটির মুখ ও গলা গামছা দিয়ে বাঁধা ছিল।

মরদেহের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও রহস্যজনক মনে হয়েছে।  

এ ঘটনায় বুধবার রাতেই শিশুটির বাবা মো. আর্শাদ মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সন্দেহভাজন চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।  

মামলায় উল্লেখ করা হয়, পূর্ব থেকে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। আসামিদের মধ্যে মোসলেম উদ্দিনের ছেলে মজিবুর (৪৫) ছাড়া অন্যরা আটক হয়েছে