হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
সংগৃহীত ছবি
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে রাস্তার দুই পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টা থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে থানা পুলিশ ও পৌরসভার কর্মকর্তারাও অংশ নেন।
অভিযান চলাকালে রাস্তার পাশে স্থাপিত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সরকারি আইন অমান্য করে কেউ সরকারি জায়গা দখল করলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।