জার্মানিতে ব্যাংকে একাধিক জিম্মি, এলাকা ঘিরে রেখেছে পুলিশ

জার্মানিতে ব্যাংকে একাধিক জিম্মি, এলাকা ঘিরে রেখেছে পুলিশ

ছবিঃ সংগৃহীত।

জার্মানির পশ্চিমাঞ্চলের সিনজিগ শহরের একটি ব্যাংকে কয়েকজনকে জিম্মি করা হয়েছে। তাদের মধ্যে একজন নগদ অর্থ পরিবহনকারী গাড়ির চালকও আছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশের ধারণা, ব্যাংকের ভেতরে একাধিক হামলাকারী এবং জিম্মি রয়েছে।

তবে তারা জানিয়েছে, পরিস্থিতি এখন স্থিতিশীল আছে। 

ঘটনার পর পুলিশ বড় ধরনের অভিযান শুরু করেছে এবং পুরো এলাকাটি ঘিরে রেখেছে। ঘেরাও করা এলাকার বাইরে সাধারণ মানুষের কোনো ঝুঁকি নেই।