বিদেশি নাগরিকদের উত্ত্যক্ত করায় দুই টিকটকার গ্রেফতার

বিদেশি নাগরিকদের উত্ত্যক্ত করায় দুই টিকটকার গ্রেফতার

প্রতিকি ছবি

নাটোরের লালপুরে ২ বিদেশি নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানি করার অভিযোগে দুই টিকটকারকে (কনটেন্ট ক্রিয়েটর) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন টিকটকার আমিনুল ইসলাম (৩০) ও রাসেল ইসলাম (২৫)। আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের তমির উদ্দিনের ছেলে ও রাসেল ইসলাম তানর উপজেলার আড়া দিঘী গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে গত শুক্রবার গ্রিন ভ্যালী পার্কের স্পট ভাড়া নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টিকটকাররা।

বিভিন্ন এলাকার শতাধিক নারী ও পুরুষ কনটেন্ট ক্রিয়েটর মেলায় অংশগ্রহণ করে।  

এদিন পার্কে ২ বিদেশি নাগরিককে বিকেল তিনটার দিকে মেলায় অংশ নেওয়া ১০ থেকে ১২ জন যুবক নানা অশ্লীল ভাষা ব্যবহার করে বিব্রতকর অবস্থায় ফেলে। পরে ভিডিওটি আমিনুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজে পোস্ট করে।

এ বিষয়ে লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম জানান, বিদেশি নাগরিককে হয়রানি করায় গ্রিন ভ্যালী পার্ক কর্তৃপক্ষ মামলা করে।

এরপর পুলিশ দুই টিকটকারকে (কনটেন্ট ক্রিয়েটর) গ্রেপ্তার করে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে