ডিএসইতে সূচকের পতন
ফাইল ছবি
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। দিনশেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭২৭ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা।
দিনের লেনদেন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৩ দশমিক ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ২২০ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করে।
ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৯০ দশমিক ২৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ দশমিক ২২ পয়েন্টে নেমে আসে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ারদর।
দিনশেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৪৫৫ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার ১৩২ টাকা।
সূত্র : বাসস