ইসলামী ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

ইসলামী ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্সের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। আলোচ্য লভ্যাংশের পুরোটাই নগদ।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ২০২৫ সালের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৪১ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৬২ পয়সা।

কোম্পানির ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৭ আগস্ট বেলা ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২০ জুলাই নির্ধারণ করা হয়েছে।