যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি ও উলুকান্দি এলাকার সংযোগস্থলে অবস্থিত কলেজ মাঠের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১১ মে) দুপুরে স্থানীয় এলাকাবাসী মাঠের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন পথচারী প্রথমে মরদেহটি দেখতে পেয়ে কাছে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করেন।
মরদেহের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।