নোয়াখালীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ফাইল ছবি
নোয়াখালীর মাইজদীতে মাটিবাহী দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় মো. জাবেদ হোসেন আকাশ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
মঙ্গলবার গভীর রাতে মাইজদী হাসপাতাল সড়কের প্লাটরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের জাকের হোসেনের ছেলে।
তিনি একুশে পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে আকাশ মাইজদী প্রাইম হাসপাতালে অসুস্থ বোনকে দেখতে যান। পরে বোনের স্বামীর মোটরসাইকেল নিয়ে বড় মসজিদ মোড়ের দিকে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি মাটিবাহী পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনায় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন