সমাজ কল্যাণ মন্ত্রীর মায়ের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী

সমাজ কল্যাণ মন্ত্রীর মায়ের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংগৃহীত

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের মা সদ্য প্রয়াত বেগম জেবুন্নেছার দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকালে বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এই দোয়া মাহফিল হয়।

মরহুমার আত্মার মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেনী ও পেশার কয়েক‘শ মানুষ অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও এই দোয়া মাহফিল ও মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

গত ৬ মে ভোরে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম জেবুন্নেছা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘ দিন বার্ধক্যজনিত নানা রোগে তিনি ভুগছিলেন।

ময়মনসিংহে গুলকিবাড়ি কবরস্থানে স্বামী জাফর আলী সরকারের কবরের পাশে তার দাফন করা হয়।

বেগম জেবুন্নেছা পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।