আদ্-দ্বীনের ফাতেমা নার্সিং কলেজে নিউট্রিশন ফেয়ার অনুষ্ঠিত

আদ্-দ্বীনের ফাতেমা নার্সিং কলেজে নিউট্রিশন ফেয়ার অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত ফাতেমা নার্সিং কলেজে দিনব্যাপী ‘নিউট্রিশন ফেয়ার’ -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাজধনীর মগবাজারে অবস্থিত ফাতেমা নার্সিং কলেজ ক্যাম্পাসে এ মেলার আয়োজন করে কলেজটির বিএসসি ইন নার্সিং কোর্সের ২য় বর্ষের শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা এ মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে পুষ্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান—প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন ও মিনারেল—নিয়ে আকর্ষণীয় স্টল সাজিয়ে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ শহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন হাসপাতালসমূহ ও নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন। ফাতেমা নার্সিং কলেজের অধ্যক্ষ খোদেজা খাতুনের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন নার্সিং এর সহকারি পরিচালক ডা. শায়লা শারমিন শান্তা, ও উপাধ্যক্ষ কোহিনুর বেগমসহ আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ও ফাতেমা নার্সিং কলেজের শিক্ষক–শিক্ষার্থীরা।

প্রতিটি স্টলে সুষম খাদ্যের গুরুত্ব, বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস এবং মানবদেহে এর উপকারিতা সহজ ও বোধগম্য উপায়ে তুলে ধরা হয়। অনুষ্ঠানে আগত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা স্টলগুলো ঘুরে ঘুরে পুষ্টিবিষয়ক নানা তথ্য জানার পাশাপাশি স্বাস্থ্যকর খাবারের নমুনাও উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, যুগোপযোগী শিক্ষা নিশ্চিতে প্রতি বছর ফাতেমা নার্সিং কলেজ এমন সৃজনশীল উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বর্তমান বিশ্বে দক্ষ নার্সের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সঠিক প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনে প্রবেশের পথ সুগম করবে।