সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক

সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক

ফাইল ছবি

নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে আগামী মঙ্গলবার(১৯ মে) থেকে সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে  শ্রমিক ফেডারেশন।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভা শেষে এ ঘোষণা দেন নেতারা। 

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি দেলোয়ার হোসেনের সভায় সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠানে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় নেতারা দাবি করেন, গত ২৭ এপ্রিল সিলেটের কদমতলী বাস টার্মিনালে একটি অনাকাঙিক্ষত ঘটনাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের শীর্ষ সংগঠনের বিভাগীয় সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়। অনাকাঙ্খিত এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। ঘটনার দিন ফেডারেশনের বিভাগীয় সভাপতি ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শীর্ষস্থানীয় নেতারা নাজিরবাজারে শ্রমিক সংগঠনের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। কিন্তু তাদেরকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে।

এ সময় নেতার আগামী সোমবার (১৮ মে) নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা না হলে পরদিন সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পালনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল সিলেট কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে দুই জন মারা যান। এ ঘটনায় ৫ মে মৃত্যুবরণ করা শ্রমিক ছাবলু মিয়ার বাবা দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। ওই মামলায় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ ২৯ নামের উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়