খামেনির জানাজায় যোগ দিতে ইরানে যাচ্ছেন ১১ দলীয় জোটের প্রতিনিধিদল

খামেনির জানাজায় যোগ দিতে ইরানে যাচ্ছেন ১১ দলীয় জোটের প্রতিনিধিদল

ছবিঃ সংগৃহীত।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। দলে আরও রয়েছেন ডা. এসএম খালিদুজ্জামান, মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি, সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি এবং নাসীরুদ্দীন পাটওয়ারী।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিনিধিদল ইরানে অনুষ্ঠিত রাষ্ট্রীয় জানাজায় অংশগ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট আনুষ্ঠানিক কর্মসূচিতেও অংশ নেবে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন। তাঁর রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে বিভিন্ন দেশের প্রতিনিধি ও অতিথিরা ইরানে অবস্থান করছেন।