ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। অপর একটি পরিবহনের সঙ্গে সংঘর্ষে সাকুরা পরিবহনটি দুমড়ে-মুচড়ে গেছে।

এসময় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত ১০ টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুন্সীরবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস শিবচরের কুতুবপুর মুন্সীর বাজার এলাকায় এলে একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে একজনের নিহতের খবর পাওয়া গেলেও নিশ্চিত হওয়া যায়নি। তবে ১০ জনের অধিক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমাদের টিম ঘটনাস্থলে গেছে। বিস্তারিত এখনও জানা যায়নি। তবে ঢাকাগামী লেনে সাকুরা পরিবহনের বাস দুর্ঘটনার শিকার হয়েছে। বাসটির কিছু অংশ দুমড়ে-মুচড়ে গেছে। হতাহতের সঠিক খবর এখনও নিশ্চিত হওয়া যায়নি।