বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল শ্রমিকের
সংগৃহীত ছবি
পাবনার ঈশ্বরদীতে কাজ শেষে বাইসাইকেলে করে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় ইয়াসিন আলী (৫২) নামের রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে শাহাপুর ইউনিয়নের মন্ত্রীর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত পাকশী ইউনিয়নের নতুন রূপপুপর গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে। তিনি রূপুপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদেশি এক কম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক প্রকল্পের বিদেশি এক কম্পানিতে তিনি কর্মরত ছিলেন। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিল।
এমন সময় অপরদিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেল স্বজোরে ধাক্কা দেয়। এতে মহাসড়কে পড়ে যান তিনি। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর শারীরিক অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এছাড়াও মোটরসাইকেল আরোহী দুজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, ‘কাজ শেষে রাতে তিনি বাড়িতে ফিরছিলেন। এমন সময় মোটরসাইকেলের ধাক্কায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’