মুগদায় পলিথিনে মোড়ানো ৭ টুকরো দেহাবশেষ উদ্ধার

মুগদায় পলিথিনে মোড়ানো ৭ টুকরো দেহাবশেষ উদ্ধার

প্রতিকি ছবি

রাজধানীর মুগদায় পুরু পলিথিনে মোড়ানো অর্ধগলিত অবস্থায় খণ্ডিত সাত টুকরো দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। তবে, ওই পলিথিনে মরদেহের কোনো মাথা পাওয়া যায়নি।

রবিবার বিকেলে মাণ্ডা আব্দুল গনি রোডের শাহনাজ ভিলার সামনে বেজমেন্টের নিচ থেকে পলিথিনে মোড়ানো খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করা হয়। 

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, স্থানীয়রা পলিথিনে মোড়ানো দেহাবশেষ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন। মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা হত্যার পর হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ সাত টুকরা করে ওই স্থানে ফেলে রেখে গেছে।