মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির ৩১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির ৩১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

সংগৃহীত

দীর্ঘদিন ধরে কার্যক্রম স্থবির থাকার পর অবশেষে রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজা শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটি অচিরেই একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

রোববার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মার্কেটটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের নির্দেশনা এবং দোকান মালিকদের সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি গঠন করা হয়েছে।

নতুন এই অ্যাডহক কমিটিতে খন্দকার আকতার হামিদ পবনকে আহ্বায়ক এবং শাহ আলম বেপারীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মো. মাহবুবুর রহমান বাচ্চু, মো. খালেদ বেপারী, মো. শাহ আলম ভুলন, মো. মনির হোসেন, নুর ইসলাম তালুকদার, মো. শামিম মোল্লা, মো. নাসির উদ্দিন, সাইফুল ইসলাম এসান, মো. সেকান্দার বাদশাহ, মো. কামরুল হাসান, বি. এম. হাসান, মো. রাকিবুল হাসান, মো. মিলন লস্কর, মো. আমিনুল হক, মো. নুরুজ্জামান শিপু, মো. শাহাব উদ্দীন, মো. মাহাবুব হাসান, মো. গিয়াস উদ্দীন আহম্মদ বাচ্চু, মো. নজরুল ইসলাম, মো. শামিম আহমেদ, মো. আনোয়ার হোসেন, পলাশ, হুমায়ূন কবির, মঞ্জুর রহমান, সুমন রানা, মো. সিরাজুল ইসলাম, রিপন ঢালি ও আকিবুল ইসলাম আরিয়ান। 

কমিটির আহ্বায়ক খন্দকার আকতার হামিদ পবন বলেন, তরুণ ও সফল উদ্যোক্তা আকিবুল ইসলাম আরিয়ানকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে পেরে তারা আনন্দিত। তিনি আরিয়ানকে মার্কেটের গর্ব বলেও মন্তব্য করেন।

এদিকে, অ্যাডহক কমিটির সদস্য আকিবুল ইসলাম আরিয়ান জানান, তিনি দীর্ঘদিন ধরে মোতালিব প্লাজায় ব্যবসা পরিচালনা করছেন এবং আগামীতেও ব্যবসায়ীদের স্বার্থে কাজ করতে চান। তিনি বলেন, 'আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এখানে আমাদের সবার পরিচয় ব্যবসায়ী। ব্যবসার স্বার্থে আমরা সবাই মিলেই কাজ করব। সবাই আমার জন্য দোয়া করবেন।