ওজন কম হলেও হতে পারে উচ্চ কোলেস্টেরল— কারণ জানালেন চিকিৎসকরা
প্রতীকী ছবি
ওজন কম বা রোগা হলেও রক্তে উচ্চ কোলেস্টেরল থাকতে পারে। এটি শুধু শরীরের ওজনের ওপর নির্ভর করে না; বরং লিভারের কার্যকারিতা, জিনগত বৈশিষ্ট্য এবং জীবনযাত্রার ওপর বেশি নির্ভরশীল। শরীরে প্রায় ৭০–৮০ শতাংশ কোলেস্টেরল লিভার নিজেই তৈরি করে, যা খাদ্যাভ্যাস বা ওজনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
কম ওজনের ব্যক্তিদের মধ্যে কোলেস্টেরলের ঝুঁকি নেই—এমন ধারণা একেবারেই ভুল। চিকিৎসকদের মতে, ওজন কম থাকলে ঝুঁকি তুলনামূলকভাবে কম হতে পারে, তবে রোগা কিংবা কম ওজনের ব্যক্তিও উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত হতে পারেন।
তারা আরও বলেন, অনেকের মধ্যেই ধারণা রয়েছে যে কোলেস্টেরল শুধু মোটা মানুষের সমস্যা। বাস্তবে বিষয়টি তা নয়।
চলুন জেনে নেওয়া যাক, কম ওজনের ব্যক্তিদের ক্ষেত্রেও কেন কোলেস্টেরল হতে পারে—
১. জিনগত কারণ
এ ধরনের রোগে লিভারে অতিরিক্ত কোলেস্টেরল তৈরি হয় এবং খারাপ কোলেস্টেরল (এলডিএল) সঠিকভাবে ভাঙতে পারে না। ফলে রোগা হলেও রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে।
ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা বা ফ্যাটি লিভারের মতো রোগ থাকলে কোলেস্টেরল বাড়ার ঝুঁকি থাকে। পাশাপাশি ধূমপান ও মদ্যপান করলেও কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে।
৩. শারীরিক নিষ্ক্রিয়তা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
অনেক রোগা মানুষ নিয়মিত শরীরচর্চা করেন না। ব্যায়াম না করলে ভালো কোলেস্টেরল (এইচডিএল) কমে যায় এবং খারাপ কোলেস্টেরল (এলডিএল) বেড়ে যেতে পারে।
এছাড়া প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার ও তেলেভাজা খাবার বেশি খেলে রোগা হলেও কোলেস্টেরল বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।