মদপান করে বান্ধবীকে ধর্ষণের অভিযোগ, তিন যুবক গ্রেফতার

মদপান করে বান্ধবীকে ধর্ষণের অভিযোগ, তিন যুবক গ্রেফতার

প্রতিকি ছবি

EN

 

 

 

 

মদপান করে বান্ধবীকে ধর্ষণের অভিযোগ, তিন যুবক গ্রেফতার

 বিশেষ প্রতিনিধি, বগুড়া

 অনলাইন ভার্সন

 প্রকাশ: ১৪:১৬, সোমবার, ১

বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় (১৯) বছর বয়সী ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ওই তরুণী শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

সোমবার (১৮ মে) বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার রায়হানের ছেলে কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাধন (১৯), ও একই উপজেলার উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে রকি (১৯)।

জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রবিবার (১৭ মে) রাত ৮টার দিকে ওই তরুণী শহরের পুলিশ প্লাজার একটি দোকানে যান।

সেখানে অভিযুক্ত কাওছার, বাধন, সাদিক ও অপর একজন উপস্থিত ছিলেন। পরে তারা সবাই মিলে মদ্যপানের পরিকল্পনা করে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করেন। এরপর রাত সোয়া ১০টার দিকে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশানঘাট এলাকায় একটি নির্মাণাধীন পুরাতন ভবনে যান তারা। সেখানে রকি নামের আরও একজন অভিযুক্ত যোগ দেন।

ভুক্তভোগীর অভিযোগ, মদ্যপানের একপর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে অভিযুক্ত বাধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিগ বাজার এলাকার কাছে পৌঁছালে ভুক্তভোগী চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। এসময় অভিযুক্ত বাধন পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই (নি.) আনাহার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।