পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ সম্পন্ন

পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ সম্পন্ন

ছবি: সংগৃহীত

পিসি হেল্পলাইনের আয়োজনে ‘ডিডিআইএক্সপো-২০২৬: বেস্ট অব বাংলাদেশ পিসি ব্যাটেলস সিজন-৩’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) বিকেলে রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিএস-এর যুগ্ম-মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. ইকবাল হোসাইন এবং পিসি হেল্পলাইন বাংলাদেশের হেড অব অপারেশনস অনন্য জামান। পুরস্কার বিতরণীর আগে বিসিএস নেতৃবৃন্দ এই আয়োজন উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন।

পাঁচটি বিষয়ে আয়োজিত এই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল ‘ফটো কনটেস্ট’। এতে এক্সপোতে অংশগ্রহণকারীদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলোর মধ্যে থেকে সর্বোচ্চ রিয়্যাকশন পাওয়া ছবিগুলোকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়।