আরপিএমপির বিশেষ অভিযানে আটক ২৭

আরপিএমপির বিশেষ অভিযানে আটক ২৭

প্রতিকি ছবি

রংপুর মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে পুলিশ। মাদকবিরোধী অভিযান, চাঁদাবাজি দমন, ওয়ারেন্ট তামিল ও আইন-শৃঙ্খলা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আজ বৃহস্পতিবার আরপিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জামান, গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে।

এর মধ্যে মাদক সেবনের দায়ে ৬ জন এবং চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করা হয়।  

কোতোয়ালি থানার ধাপ কটকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করা হয়। এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে আরও কয়েকজনকে আটক করা হয়।

কোতোয়ালী থানা পৃথক অভিযানে ৭ জনকে আটক করেছে।

এদের মধ্যে জনসাধারণের চলাচলে বাধা, অশালীন আচরণ, সন্দেহজনক ঘোরাফেরা ও অপরাধমূলক কর্মকাণ্ডে প্রস্তুতির অভিযোগে কয়েকজনকে আটক করা হয়।  

পশ্চিম মুলাটোল এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

পরশুরাম থানা পৃথক অভিযানে ২ জন, মাহিগঞ্জ থানা ৩ জন এবং তাজহাট থানা ৫ জনকে আটক করেছে। তাজহাট এলাকায় জুয়ার আসর বসানোর অভিযোগে তিনজনকে আটক করা হয়।

মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।