নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

প্রতিকি ছবি

বরিশাল নগরীতে একটি আইটি অফিসে গোপন মিটিং করার সময় ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম। তাদের কাছ থেকে ১৮টি প্লেকার্ড, চারটি ষ্টিকার, ছাত্রলীগের একটি ব্যানার, একটি দা ও একটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়েছে।  

গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল সদর উপজেলার সদর উপজেলার চরবাড়িয়া গ্রামের বাসিন্দা আবুল বাশার খানের ছেলে আমিনুল ইসলাম ইমরান (২৭), নুর ইসলাম খানের ছেলে রাতুল খান (২০), নিজাম মীরের ছেলে জাকারিয়া মীম (২২), আবুল বাশারের ছেলে ইমন ভুইয়া (২১), শহিদুর রহমানের ছেলে মো. ইব্রাহিম (২১), জাকির খানের ছেলে রিয়াদ খান (১৯), খোরশেদ আলমের ছেলে তানভীর ইসলাম (২০), কাগাশুরা গ্রামের হালিম হাওলাদারের ছেলে মো. মোরছালিন (২১), শায়েস্তাবাদ ইউনিয়নের মিলন খানের ছেলে রায়হান খান (২১) এবং পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীর মালের ছেলে রবিউল ইসলাম (২৬)।

কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম, জাতীয় জরুরী সেবার মাধ্যমে তথ্য পেয়ে নগরীর বিএম কলেজ রোড মধু মিয়ার পোলের মুখে একটি বাসার দ্বিতীয় তলায় অভিযান করা হয়। এ সময় ব্যানার, ষ্টিকার, দাসহ ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ১০ জনসহ অজ্ঞাত আরো ৬০ জনকে আসামী করে কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ব্যানার, প্লে কার্ড ও ফেষ্টুন তৈরির অপরাধসহ সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে।

ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলেপাঠানো হয়েছে