তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

সংগৃহীত ছবি

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আজ ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ (ISNA) এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে অবস্থানকালে পাকিস্তানি সেনাপ্রধান ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

 

সাম্প্রতিক সময়ে আঞ্চলিক নিরাপত্তা, ভূ-রাজনীতি এবং প্রতিবেশী দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

 

বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।