বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে আসল ট্রাম্পের সাথে তুলনা করা খাওয়া দাওয়া ছেড়ে দিছে
ছবিঃ সংগৃহীত।
নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। এতটাই যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদন হচ্ছে। বিষয়টি চোখে পড়েছে ইরানেরও।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় মালিক রসিকতা করে মহিষটির নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। ৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি রঙের চুল ও মুখের গড়ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
বিষয়টি এখন শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নেই। রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্ট থেকে মহিষটির ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মনখারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’
সঙ্গে রাশিয়ান সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও শেয়ার করা হয়। সে প্রতিবেদনে বলা হয়েছে মহিষটিকে ট্রাম্পের সঙ্গে তুলনার পর খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে।
ঢাকার কাছে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা বলেছেন, ‘আমার ছোট ভাই মাথার চুল দেখে রসিকতা করে এই নাম রেখেছে। মহিষটি খুব শান্ত স্বভাবের। অ্যালবিনো মহিষ সাধারণত শান্তই হয়, উত্তেজিত না করলে রাগ করে না।’