ঈদের ছুটিতে অফিস ত্যাগের আগে লাইট-ফ্যান বন্ধ করে যাওয়ার নির্দেশনা

ঈদের ছুটিতে অফিস ত্যাগের আগে লাইট-ফ্যান বন্ধ করে যাওয়ার নির্দেশনা

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদ-উল-আজহার ছুটিতে বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন।

শনিবার গণপূর্ত ই/এম (ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল) উপ-বিভাগ-৭ এর উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় থেকে এক জরুরি নোটিশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

সরকারি চিঠির বিবরণ অনুযায়ী, ঈদ-উল-আজহার সরকারি ছুটিতে যাওয়ার আগে সচিবালয়ের প্রতিটি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কক্ষের বৈদ্যুতিক সরঞ্জামাদি সম্পূর্ণ বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে লাইট, ফ্যান, এসি এবং কম্পিউটারসহ সব বিদ্যুৎচালিত যন্ত্রপাতির প্রধান সুইচ বন্ধ করার বিষয়ে সংশ্লিষ্টদের ব্যক্তিগতভাবে দায়িত্বশীল হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

গণপূর্ত ই/এম উপ-বিভাগ-৭ এর উপ-বিভাগীয় প্রকৌশলী কবির মোড়ল স্বাক্ষরিত এই আদেশটি আজই প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফ্তরে পাঠানো হয়েছে।