নলছিটিতে ট্রলি উল্টে চালক নিহত
ফাইল ছবি
ঝালকাঠির নলছিটিতে ট্রলি উল্টে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলিতে থাকা তার সহকারী গুরুতর আহত হয়েছেন।
রবিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার খেজুরতলা–মানপাশা সড়কের বিরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. হানিফ মাঝি (৩৮)। তিনি বরিশালের বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সিদ্ধকাঠির ফুলতলা বাজার থেকে খালি ট্রলি নিয়ে বালু আনার জন্য খেজুরতলার দিকে যাচ্ছিলেন হানিফ মাঝি। পথিমধ্যে বিরাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনায় ট্রলিতে থাকা তার সহকারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে