চাঁদপুরে ঝড়ে অটোরিকশার ওপর গাছ পড়ে যাত্রীর মৃত্যু

চাঁদপুরে ঝড়ে অটোরিকশার ওপর গাছ পড়ে যাত্রীর মৃত্যু

প্রতিকি ছবি

চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নে ঝড়ের সময় সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ পড়ে মো. হেলাল (৬০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর ২টার দিকে হরিণা ফেরিঘাট-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চান্দ্রা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত হেলাল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকার যায়ডুগি গ্রামের মো. ফরিদুজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি চাঁদপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় রায়পুর বাড়িতে যাচ্ছিলেন।

ঘটনাস্থলে আসলে প্রচণ্ড ঝড়ে গাছ অটোরিকশার ওপরে পড়ে। এতে ওই যাত্রী গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসা দেওয়া হয়।

কিছুসময় পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ঘটনাটি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ওই ব্যক্তির সুরহতাল করা হয়েছে। মরদেহ এখন পর্যন্ত হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ যোগাযোগ করেনি।