ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রতিকি ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে টেলিভিশন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল ইসলাম (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। রেজাউল ইসলাম কোটচাঁদপুরের মেইন বাসস্ট্যান্ড পাড়ার মৃত জজ মিয়ার ছেলে এবং দূরপাল্লার বাসে মালামাল ওঠানো-নামানোর শ্রমিক হিসাবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কাজ শেষে রেজাউল ইসলাম বাড়ি ফেরেন।

বেলা আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে তিনি ঘরের টেলিভিশন চালু করতে যান। এ সময় টেলিভিশনে থেকে শর্ট সার্কিট মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘরের একটি অংশে আগুন ধরে যায়। টের পেয়ে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন।