পর্তুগালে প্রবাসী সংগঠনের উদ্যোগে বাংলাদেশি সংস্কৃতি উপস্থাপন

পর্তুগালে প্রবাসী সংগঠনের উদ্যোগে বাংলাদেশি সংস্কৃতি উপস্থাপন

সংগৃহীত

পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কাওয়ালি সন্ধ্যা, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হলরুমে ১৭ মে, রোববার কাজা দো বাংলাদেশের সাংস্কৃতিক শাখার উদ্যোগে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পর্তুগালের জনপ্রিয় সংগীতশিল্পী শামসুল ইসলাম ও কাজী মইনুর ইসলাম। তাঁদের পরিবেশিত কাওয়ালিসংগীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানে এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশের সৃষ্টি হয়।

প্রথমবারের মতো এমন আয়োজন করায় উপস্থিত সবাই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও নিয়মিত ও মানসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন, পর্তুগাল বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ, উপদেষ্টা জাহিদ কায়সার, কাজা দো বাংলাদেশের এক্সিকিউটিভ মেম্বার মাছুম আহমদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাব ও কাজা দো বাংলাদেশের সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), কাজা দো বাংলাদেশ এক্সিকিউটিভ মেম্বার ইকবাল হোসেন কাঞ্চন, এক্সিকিউটিভ মেম্বার হাফিজ আল আসাদ এবং এক্সিকিউটিভ মেম্বার শাহীন আহমদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সদস্য জহিরুল ইসলাম, এনামুল হক খান, নুরুজ্জামান সেলিম, হুমায়ুন আহমেদ শ্রাবণ, আর জে হৃদয়সহ অনেকে।

সামগ্রিকভাবে এই কাওয়ালি সন্ধ্যা প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।