ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হলেন নাসির-উদ-দৌলা

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হলেন নাসির-উদ-দৌলা

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার ছুটি শুরুর প্রথম দিনে চারজন অতিরিক্ত সচিবকে সচিব পদোন্নতি দিয়েছে সরকার। তাদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলাকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) পদে পদায়ন করা হয়েছে।

সোমবার (২৫ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তথ্য নিশ্চিত করা হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।