নেই কুদুস, ঘানার বিশ্বকাপ দলে ধর্ষণ মামলায় অভিযুক্ত ফুটবলার

নেই কুদুস, ঘানার বিশ্বকাপ দলে ধর্ষণ মামলায় অভিযুক্ত ফুটবলার

ছবি: সংগৃহীত

ধর্ষণ মামলায় অভিযুক্ত অভিজ্ঞ মিডফিল্ডার টমাস পার্টেইকে রেখেই বিশ্বকাপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ঘানা। ভিয়ারিয়ালের এই তারকার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ও আগামী বছর ট্রায়াল (বিচার) শুরুর ডেট থাকা সত্ত্বেও হেড কোচ কার্লোস কুইরোজ তার ওপরই ভরসা রেখেছেন। তবে গত জানুয়ারি থেকে ইনজুরিতে ভুগতে থাকা টটেনহ্যামের তারকা মোহাম্মদ কুদুস বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী ২ জুন কার্ডিফে ওয়েলসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ঘানা। এই ম্যাচের ক্যাম্প শেষেই ২৮ সদস্যের এই দলটিকে কমিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কোচ কুইরোজ।

পার্টেই ছাড়াও ঘানার এই দলটিতে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড অ্যান্টোইন সেমেনিও, লেস্টারের জর্ডান আইয়ু এবং আব্দুল ফাতাউ। এছাড়া গোলপোস্টের পাহারায় ৫ জন গোলরক্ষককে প্রাথমিক তালিকায় রাখা হয়েছে।

এক নজরে ঘানার ২৮ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার:
বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আন্যাং, সলোমন আগবাসি, পল রিভারসন।

ডিফেন্ডার:
বাবা আব্দুল রহমান, মেনসাহ, মারভিন সেনায়া, আলিডু সাইডু, আব্দুল মুমিন, জেরোম ওপোকু, জোনাস আদজেতেই, কোজো ওপং পেপরাহ, আলেকজান্ডার জিকু, এলিশা ওউসু।

মিডফিল্ডার:
টমাস পার্টেই, কোয়াসি সিবো, অগাস্টিন বোয়াকি, ক্যালেব ইয়েরেঙ্কি, আব্দুল ফাতাউ ইসাহাকু।

ফরোয়ার্ড:
কামাল দীন সুলেমানা, ক্রিস্টোফার বোনসু বাহ, আর্নেস্ট নুয়ামাহ, অ্যান্টোইন সেমেনিও, ব্র্যান্ডন থমাস-আসানতে, প্রিন্স কোয়াবেনা আদু, ইনাকি উইলিয়ামস, জর্ডান আইয়ু।