ভুরুঙ্গামারীতে পুকুরে ডুবে প্রাণ গেল বৃদ্ধার

ভুরুঙ্গামারীতে পুকুরে ডুবে প্রাণ গেল বৃদ্ধার

প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুকুরে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত ওই বৃদ্ধার নাম ছকিনা বেগম (৭৫)।

মঙ্গলবার (২৬ মে)  উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের পাটেশ্বরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছকিনা বেগম ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে খাওয়া-দাওয়া শেষে ছকিনা স্থানীয়রা পাটেশ্বরী বাজার সংলগ্ন একটি পুকুরে এক বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস‍্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে চলে যেতেন। অনেক সময় পথ হারিয়ে ফেললে পরিবারের সদস্যরা খোঁজ করে তাকে বাড়িতে ফিরিয়ে আনতেন। তারা ধারণা করছেন, পুকুরপাড় দিয়ে হাঁটার সময় পা পিছলে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।