ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের লিফটের সামনে মিলল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের লিফটের সামনে মিলল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

প্রতিকি ছবি

EN

 

 

 

ব্রাহ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের বহির্বিভাগের লিফটের সামনে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের আউটডোর ভবনের লিফটের সামনে তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে লিফটম্যান জাবেদ মিয়া হাসপাতালের পুলিশ বক্সে দায়িত্বরত দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে চতুর্থ তলায় যাওয়ার উদ্দেশে আউটডোরের লিফটের সামনে যান। সেখানে গিয়ে তারা এক বৃদ্ধকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। চিকিৎসকদের ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

লিফটম্যান জাবেদ মিয়া জানান, গত বুধবার থেকে বহির্বিভাগ বন্ধ থাকায় ওই লিফটটি চালু ছিল না। হাসপাতালের ভেতরের লিফট ব্যবহার করেই রোগী ও দর্শনার্থীরা যাতায়াত করছিলেন। রাতের দিকে আউটডোর ভবনের লিফটের সামনে গিয়ে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়।

হাসপাতালে অবস্থানরত কয়েকজন দর্শনার্থী জানান, ওই বৃদ্ধকে গত কয়েক দিন ধরেই হাসপাতালের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে।

ধারণা করা হচ্ছে, তিনি রাতে হাসপাতালেই অবস্থান করতেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্তনাধীন রয়েছে। অজ্ঞাত ওই বৃদ্ধের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হবে।