ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী
ছবি: সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশরাফ আলী (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী বগুড়া শহরের মালতীনগর এলাকার আজিজার রহমানের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলার কুড়াহার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আশরাফ আলী মোটরসাইকেলযোগে নাগর বন্দর থেকে কুড়াহারের দিকে যাচ্ছিলেন। পথে লালদহ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি আলুবোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান ডলার বলেন, দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে নিহতের মরদেহ বিকৃত হয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তার সঙ্গে থাকা কাগজপত্র দেখে পরিচয় শনাক্তের চেষ্টা করেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও আলুবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।