চ্যাম্পিয়ন্স লিগের ‘প্লেয়ার অব দ্য সিজন’ খিচা কাভারাস্কেইয়া

চ্যাম্পিয়ন্স লিগের ‘প্লেয়ার অব দ্য সিজন’ খিচা কাভারাস্কেইয়া

সংগৃহীত ছবি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুমের ‘প্লেয়ার অব দ্য সিজন’ নির্বাচিত হয়েছেন পিএসজির জর্জিয়ান উইঙ্গার খিচা কাভারাস্কেইয়া। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ে ফরাসি ক্লাবটিকে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই সম্মান পেয়েছেন তিনি।

শনিবার (৩০ মে) অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালের বিপক্ষে ১-১ সমতায় অতিরিক্ত সময় শেষ হওয়ার পর টাইব্রেকারে জয় তুলে নেয় পিএসজি। এরই মধ্য দিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখে দলটি।

পুরো আসরে খিচা  কাভারাস্কেইয়া ১০টি গোল করার পাশাপাশি ৬টি অ্যাসিস্ট করেছেন। ফাইনাল ম্যাচেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। দ্বিতীয়ার্ধে তার আদায় করা পেনাল্টি থেকেই সমতায় ফেরার গোল করে পিএসজি।

২৫ বছর বয়সি এই ফুটবলার উয়েফার ঘোষিত মৌসুমসেরা একাদশেও জায়গা পেয়েছেন। তার সঙ্গে পিএসজির আরও চার সতীর্থ— উসমান দেম্বেলে, মারকুইনহোস, নুনো মেন্দেস এবং ভিতিনিয়া সেরা একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন। ফাইনালের ম্যাচসেরাও নির্বাচিত ভিতিনহা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ মৌসুমের পুরস্কার

মৌসুমসেরা খেলোয়াড়: খিচা কাভারাস্কেইয়া (পিএসজি)

সেরা উদীয়মান খেলোয়াড়: আরদা গুলের (রিয়াল মাদ্রিদ)

মৌসুমসেরা গোল: ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ)

মৌসুমসেরা একাদশ

গোলরক্ষক

ডেভিড রায়া (আর্সেনাল)

রক্ষণভাগ

মার্কোস লরেন্তে (আতলেতিকো মাদ্রিদ)

মার্কুইনহোস (পিএসজি)

গ্যাব্রিয়েল ম্যাগালহেস (আর্সেনাল)

নুনো মেন্দেস (পিএসজি)  

মিডফিল্ড

মাইকেল ওলিস (বায়ার্ন মিউনিখ)

ডেক্লান রাইস (আর্সেনাল)

ভিতিনিহা (পিএসজি)

খিচা কাভারাস্কেইয়া (পিএসজি)

আক্রমণভাগ

উসমান দেম্বেলে (পিএসজি)

হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)