৭ দিন পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

৭ দিন পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে টানা ৭দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। তবে ঈদের সময় স্বাভাবিক ছিল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার।

সোমবার (১ জুন) দুপুরে এ তথ্য জানান হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে গতকাল ৩১ মে পর্যন্ত এই বন্দরে ৭ দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি। বন্ধ ছিল বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। টানা ৭ দিন বন্ধের পর আজ সোমবার দুপুর সাড়ে ১২টা ২৫ মিনিট থেকে আবারো ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, কোরবানির ঈদ উপলক্ষে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজও স্বাভাবিক রয়েছে।