ইতালিতে আঘাত হেনেছে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
প্রতিকী ছবি
দক্ষিণ ইতালির উপকূলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।মঙ্গলবার (২ জুন) ভোরে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান ‘জিএফজেড জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র’।
সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৫৩ কিলোমিটার গভীরে। গভীরতায় উৎপন্ন হওয়ায় কম্পনটি বিস্তৃত এলাকাজুড়ে অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত ইতালি ইউরোপের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। আফ্রিকান ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।
এদিকে, ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।