নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু, চালক আটক

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু, চালক আটক

ফাইল ছবি

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে খড়াইল ছাইদুলের বয়লারের সামনে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করেছে থানা পুলিশ।  

নিহত রমজান আলী মণ্ডল উপজেলার ঝলকাহার (তেজাপাড়া) গ্রামের মৃত মোস্তফা মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রমজান আলী তার প্রয়োজনীয় কাজ শেষে সকাল সাড়ে ৮টার দিকে মধইল বাজার থেকে চার্জার ভ্যানে করে ঝলকাহার (তেজাপাড়া) তার বাড়িতে আসছিলেন। ইতোমধ্যে খড়াইল মোড়ের পাশে ছাইদুলের বয়লারের সামনে এলে বিপরীতমুখী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার্জার থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়েন তিনি। এ সময় ট্রাক্টরের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাক্টরসহ এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান রয়েছে