জঙ্গল সলিমপুরে সড়ক দেখতে গেলেন ব্রিগেডিয়ার জেনারেল

জঙ্গল সলিমপুরে সড়ক দেখতে গেলেন ব্রিগেডিয়ার জেনারেল

সংগৃহীত ছবি

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরের সড়কব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম। তিনি অন্য কর্মকর্তাদের নিয়ে বর্তমান সড়কব্যবস্থা পরিদর্শনের পাশাপাশি ওই এলাকায় যোগাযোগব্যবস্থা আরো উন্নত করতে প্রায় সাড়ে তিন ঘণ্টা পাহাড়ি পথ পরিদর্শন করেছেন।

গতকাল বুধবার র‌্যাবের একজন শীর্ষ কর্মকর্তা জানান, গত মঙ্গলবার বিকেলে ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলমের সঙ্গে র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন। লে. কর্নেল হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, সলিমপুরের যোগাযোগব্যবস্থা উন্নত হলে প্রশাসনের যাতায়াত সহজ হবে। সন্ত্রাসীদের অবস্থান করার আর সুযোগ থাকবে না।