গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্টে বৌ-শাশুড়ির মৃত্যু

গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্টে বৌ-শাশুড়ির মৃত্যু

প্রতিকি ছবি

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৌ-শাশুড়ির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে ঘটনাটি ঘটে।

তারা হলেন প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মোছা. মেহেরা খাতুন (৫০) ও তার স্ত্রী খালেদা আক্তার (৩২)।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে বৌ এবং শাশুড়ি তাদের বাড়ির গোয়ালঘরে কাজ করতে যান।

বিদ্যুতের খোলা তার জানালার গ্রীলে লেগে থাকায় জানালার সংস্পর্শে আসলে দুজনই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্বজনরা তাদেরকে উদ্ধার করে বাজিতপুর উপজেলার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।